বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ৩ যুবলীগ নেতা গুলিবিদ্ধ

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন সহ স্থানীয় আরও দুই যুবলীগ নেতার ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার আমজুর হাট (এবাদতখানা) এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ তিনজন হলেন— পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দীন (৫৩), হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম (৩৮), যুবলীগ নেতা ইকবাল (৪০)।

জানা যায়, গুলিবিদ্ধরা ইফতার মাহফিল উপলক্ষে বিশিষ্টজনদের দাওয়াত দিয়ে আসার পথে আমজুর হাট এবাদতখানা খানা এলাকায় তাদের ব্যারীকেড দিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ তিনজনেই কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমের অনুসারী বলে জানা গেছে।

এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার আসল রহস্য উদঘাটন করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমকে) ভর্তি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...