সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

অপরাজনীতির চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) তার বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

দেশে নাকি দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ ঠিকই আছে, আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপির রাজনীতিতে।

দেশের মানুষ করোনা পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে— উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙা ভাব। আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় বিএনপি এখন চোখে সর্ষে ফুল দেখছে।

অব্যাহত মিথ্যাচার বিএনপির চলার পথকে স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্বে চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভী দল।

বিএনপিই মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যখন তারা ক্ষমতায় ছিল— এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র। বিএনপি নেতারা কথায় কথায় গুমের কথা বলেন। অথচ তাদের শাসনামলে অপারেশন ক্লিন হার্টে যাদের অপহরণ, গুম আর নির্বিচারে হত্যা করা হয়েছে সে কথা তারা একবারও বলেন না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে তাদেরই দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিল?

বিএনপি নেতারা রাত-দিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন আর কথায় কথায় বলেন, সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছে— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রক্ত কণায় যাদের অনিয়ম-লুটপাট, তারা শেখ হাসিনা সরকারের কোনো ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

আরও পড়ুন

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...