বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ বুদ্ধির কাজ নয়’

চট্টগ্রাম নিউজ ডটকম

গুলি করে, শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বুদ্ধির কাজ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে ঈদের আগে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার বিষয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে নমনীয় আচরণ করছে।

তিনি বলেন, ছাত্রদের মোকাবিলায় বেশকিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এটা সাধারণ গ্যাদারিং নয় যে গুলি করে সরিয়ে দিলাম।

শফিকুল ইসলাম বলেন, ১০তলা বিল্ডিংয়ের ছাদ থেকে ছাত্ররা বৃষ্টির মতো ইট-পাটকেল ছুড়ছে। ব্যবসায়ীদের বুঝিয়ে মার্কেটে ঢোকানোর চেষ্টা করছি। কিন্তু আশেপাশের সব মার্কেটের লোকজন বা শ্রমিকরা নেমে পড়ায় ঘটনা জটিল আকার ধারণ করেছে। খবর পেলেই পুলিশ পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে সংঘর্ষে জড়িয়েছে নিউমার্কেটের ব্যবসায়ীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে। কিছুক্ষণ পর পর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

তার আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাঠি, রড হাতে সড়কে নেমে এসে ঢিল ছুড়তে শুরু করে। এ সময় ব্যবসায়ীরাও বেরিয়ে এলে সংঘর্ষ শুরু হয়।

সোমবার রাতের সংঘর্ষের জেরে এদিন সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে ওই রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, সোমবার রাতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। পরে মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...