রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

“সমৃদ্ধি ও উন্নতির মূল শক্তি বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যের আলোকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯শে এপ্রিল ) সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাস অডিটোরিয়ামে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এর আয়োজন করা হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিওন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক(এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি)।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রিন্সিপাল লেঃ কর্নেল মোঃ সিরাজুল ইসলাম উকিল,ক্যাপ্টেন রেজোয়ান আহমেদ,ক্যাপ্টেন ফয়সাল সহ সেনাবাহিনীর কর্মকর্তা বৃ্ন্দ ও বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণী ও বিভাগের শিক্ষক,শিক্ষিকা, অভিভাবক মেলায় আগত দর্শনার্থী এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের তৃতীয় শ্রেনী হতে দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীদের সমন্বয়ে ৬ টি বিভাগে বিভক্ত হয়ে মোট ৫১ টি বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপর বিজ্ঞান প্রজেক্ট নিয়ে মেলার প্রদর্শনীতে অংশগ্রহন করেছে।

প্রজেক্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ডিস্টেন্স সেন্সর,জেনারেটিং ইলেকট্রিক সিটি,হাউজিং রেইন ওয়াটার,শহর দূষনমুক্ত বিদ্যুত উৎপাদন ব্যবস্থাপনা,হোম অটোমেশন এপ্লিকেশন এর ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় এর প্রযুক্তি সহ আরো অনেক বিজ্ঞান প্রজেক্ট দর্শনার্থীদের নজর কাড়ে।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক(এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি) বলেন, লেখাপড়ার পাশাপাশি তোমাদের বিজ্ঞান মনস্ক মেধাকে কাজে লাগিয়ে তোমরা যে আবিষ্কার গুলো এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে তুলে ধরেছো তা সত্যি প্রশংসনীয়।সময়ের সাথে সাথে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তির সঠিক ব্যাবহার নিশ্চিত করা গেলে জীবনধারনের সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লাগবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...