মঙ্গলবার, ১২ মে ২০২৬

স্পর্শকাতর ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রেমিকার সাথে ব্যক্তিগত মুহূর্তের স্পর্শকাতর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে আরিফ উদ্দিন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়।

রোববার (১৭ এপ্রিল) রাতে নগরের বাকলিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতারকৃত আরিফ উদ্দিন বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার ইপিক বিল্ডিংয়ে বসবাস করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এক নারীর সাথে প্রেমের সম্পর্ক ছিল গ্রেপ্তার আরিফের। এক পর্য়ায়ে আরিফ তার প্রেমিকাকে কিছু না জানিয়ে অন্যত্র বিয়ে করে। বিষয়টি জেনে ওই নারী তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ওই নারীও বিয়ে করেন। তার বিয়ের সংবাদে ক্ষিপ্ত হয়ে সাবেক প্রেমিক আরিফ তার কাছে থাকা বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও ওই নারীর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করে।

অভিযুক্ত যুবক ভিকটিমের অনুমতি ছাড়া তার নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুক আইডি চালু করে এবং অশালীন ক্যাপশন দিয়ে তার পরিবারের সদস্যদের ছবি ফেসবুকে আপলোড করেন। পাশাপাশি অভিযুক্ত প্রতিনিয়ত উক্ত ফেইসবুক আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত ছবি ইন্টারনেটের মাধ্যমে প্রচারের হুমকি প্রদান করতে থাকেন।

এ ঘটনায় আরিফ উদ্দিনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়েরের পর সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেল জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার আরিফ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করা হয়। গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায়...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার...

আরও পড়ুন

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সোমবার নগরীর চকবাজার আধুনিক চক সুপার...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...