মঙ্গলবার, ১২ মে ২০২৬

যাত্রীবেশে ইয়াবা পাচারের চেষ্টা,৪ রোহিঙ্গা নারী গ্রেফতার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রী বেশে বাসে করে ইয়াবা চালান নিয়ে যাওয়ার সময় মা-মেয়েসহ ৪ রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

রবিবার(১৭এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত আঁধার মানিক দরগাহ নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এর ৪২ নং শেডের ফজল আহমদ এর স্ত্রী দিলদার বেগম (৪২),তার মেয়ে শওকত আরা(১৯),একই শেডের জাফর আলমের স্ত্রী পারভিন আকতার (২০) ও মো.সজিবের স্ত্রী শফিকা বেগম (২২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ৪ রোহিঙ্গা মহিলা ইয়াবা নিয়ে যাত্রী বেশে ঢাকা যাচ্ছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের নির্দেশে থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান ও উপপরিদর্শক সুব্রত দাশের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সোর্সের দেখানো মতে কক্সবাজার থেকে ঢাকাগামী মিয়ামি পরিবহনের বাসকে সিগনাল দেয়।পরে ওই মহিলা যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি চালিয়ে পায়ের উঁচু (হিল) জুতা ও ট্রলি ব্যাগের পাইপের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় শুধু তারা নয়,তাদের স্বামীরাও ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, গ্রেফতারকৃত মহিলারা দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচারের কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দিলদার ও শওকত আরা সম্পর্কে মা-মেয়ে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আজ (১৮ এপ্রিল) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার...

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

আরও পড়ুন

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সোমবার নগরীর চকবাজার আধুনিক চক সুপার...

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর...

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...