বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

স্যানমারে গিগল ও বাটার শো রুমকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে স্যানমার শপিং মলে অভিযান চালিয়ে অধিক দামে পণ্য বিক্রির দায়ে গিগল নামে একটি কাপড়ের দোকান ও দেশের সুপরিচিত জুতার ব্র্যান্ড বাটার একটি শো-রুমকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নগরীর জি ই সি মোড়ে স্যানমার শপিং মলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, ঈদকে সামনে রেখে আমরা স্যানমারে অভিযান চালিয়েছি। অভিযানের সময় মার্কেটের গিগল নামে একটি কাপড়ের দোকানে ২ হাজার টাকার একটি পোশাক ৬ হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়।

স্যানমার শপিংমলে ভোক্তা অধিকারের অভিযান।

কাপড়টিতে আগে একটি মূল্যের স্টিকার দেওয়া ছিল। কিন্তু তারা দাম বাড়িয়ে নতুন করে আরেকটি স্টিকার লাগিয়েছে। এভাবে দাম বাড়িয়ে নেওয়ায় তাদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, এরপর বাটার শো-রুমে অভিযান চালানো হয়ে। এ সময় পুরনো জুতায় বেশি দামের নতুন প্রাইস ট্যাগ লাগানোর প্রমাণ পায় ভোক্তা অধিকার। তারা একটি জুতার ১৯৯৯ টাকার ট্যাগ উঠিয়ে ২২৯৯ টাকার নতুন ট্যাগ বসায়। বিষয়টি অভিযানকালে প্রমাণিত হয়। এ অপরাধে সতর্ক করাসহ বাটার শো-রুম টিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা দাবি করছেন দাম বেড়েছে। দাম বাড়লে তো নতুন জিনিসের বাড়তে পারে, পুরাতন জিনিসের নয়। আমাদের কাছে মনে হয়েছে ঈদকে সামনে রেখে এ দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

এছাড়া নগরীর স্টিল মিল বাজারে অভিযান চালিয়ে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে ২০ হাজার এবং আরও কয়েকটি দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...