রবিবার, ৯ আগস্ট ২০২৬

আসামী ধরতে গিয়ে নারীকে লাথি,এসআই প্রত্যাহার

সীতাকুণ্ড উপজেলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে আসামির স্ত্রীকে মারধর, ঘরের আলমারি ভেঙে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও ছেলের সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগে মাহবুব মোরশেদ নামে এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।

তিনি জানান, আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীর স্বামী নুরুল ইসলাম পারিবারিক বিরোধের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

ওই নারী লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, জায়গা সংক্রান্ত বিরোধে পারিবারিক একটি মামলায় স্বামী গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গত শনিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তাঁর স্বামীকে ধরতে এসআই মাহবুব মোরশেদ, তার সোর্স নুরুজ্জামান ও সাদা পোশাকে থাকা দুই পুলিশ সদস্য তাদের বাড়িতে যায়। এ সময় এসআই মাহবুব মোরশেদ ঘরে ঢুকে তার স্বামীকে না পেয়ে আলমারির চাবি দিতে বলেন। তিনি চাবি দিতে না চাইলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে দুটি লাথি দেন এসআই। ভয়ে চাবি দেওয়ার পর আলমারিতে থাকা এক লাখ ৪২ হাজার টাকা, আধাভরি স্বর্ণালংকার, ঘরে থাকা দুটি মোবাইল ফোন সেট ও ছেলে-মেয়েদের জন্মনিবন্ধন, বিভিন্ন শিক্ষা সনদ নিয়ে যান ওই পুলিশ কর্মকর্তা। এ সময় বাধা দিলে ছোট ছেলেকে মারধর করা হয়।

রোববার (১৭ এপ্রিল) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছিল। পরে এসআই মাহবুবকে প্রত্যাহার করে চট্টগ্রামের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...