বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য: গুণতে হলো জরিমানা

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

কাপ্তাইয়ের ব্যবসার প্রাণ কেন্দ্র জেটিঘাট বাজার। একপাশে কাপ্তাই লেক আর এক পাশে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। কাপ্তাই লেক হয়ে প্রতিদিন শত শত যাত্রী রাঙামাটি সদর এবং বিলাইছড়ি উপজেলায় গমন করেন

এছাড়া সাপ্তাহিক বাজার শনিবারে এই বাজারে শত শত পাহাড়ি-বাঙালির ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। স্বাভাবিক কারনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রয়েছে এই বাজারে।

সেই সুযোগে বছরের পর বছর কিছু কিছু দোকানদার অসচেতন ক্রেতাদের কাছে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে বেশ লাভবান হয়ে আসছে।

প্রায় এই বাজারে কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে থাকে।

তারই ধারাবাহিকতায় সোমবার (১৮ এপ্রিল) সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন জেটিঘাট বাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে জেটিঘাট চিটাগং স্টোরে গিয়ে নির্বাহী দেখতে পান, সেই দোকানের ডিসপ্লেতে ৫ বছর আগে মেয়াদ শেষ হওয়া পণ্য বিক্রির উদ্যোশে রাখা হয়েছে।

এসময় তিনি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ঐ দোকানের বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এইছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে জেটিঘাট ক্যাফে আজিজ হোটেলকে একই আইনে ৮ হাজার টাকা এবং সজল দাশের দোকানকে ৫শত টাকা সহ সর্বমোট ৩ টি মামলায় ১৩ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...