রবিবার, ২৮ জুন ২০২৬

জেলা পরিষদ নির্বাহীর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন এম এ সালাম

চট্টগ্রাম নিউজ ডেস্ক

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম জেলা পরিষদসহ দেশের আরও ৬০টি জেলা পরিষদ বিলুপ্ত করেছে সরকার। বিলুপ্ত করা জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত মেয়াদোত্তীর্ণ হওয়া জেলা পরিষদগুলো বিলুপ্ত ঘোষণার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এরই প্রেক্ষিতে মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল এর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

এম এ সালাম গণমাধ্যমকে বলেন, চলতি বছরের ২৩ জানুয়ারি মেয়াদ পূর্ণ হয়েছে। এরপর মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করলে আমাকে দায়িত্ব পালন করে যেতে হয়। এ সময়ে জেলা পরিষদ আইন সংশোধন করে জাতীয় সংসদে উত্থাপন ও পাস হয়। এরপর এটির গেজেট প্রকাশ করা হয়। তারই আলোকে রোববার আমি চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি।

এর আগে, ২০১৭ সাল থেকে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। ওই পদে আর কোনো প্রার্থী না থাকায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর এম এ সালামকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।

দেশের ৬১ জেলায় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয়। ২০১৭ সালের ১১ জানুয়ারি নির্বাচিতরা শপথ নেন। ওই বছরের জানুয়ারি মাসেই জেলা পরিষদগুলোর প্রথম বৈঠক হয়। ফলে পরিষদের ৫ বছরের মেয়াদ গত জানুয়ারিতেই শেষ হয়েছে।

জানা গেছে, সপ্তাহখানেকের মধ্যে নতুন প্রশাসক নিয়োগ করা হবে। ওই প্রশাসক ৬ মাসের মধ্যে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

আরও পড়ুন

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা দেবে চীন। বাংলাদেশ ও চীনের মধ্যে ঘোষিত ১৫ দফা যৌথ ঘোষণাপত্রে এ কথা জানানো হয়েছে।শুক্রবার...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: চীনা প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করতে, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করতে এবং দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ নিশ্চিত করতে...

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাউজানের এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।বৃহস্পতিবার ২৫ জুন বিকেল ৫টার দিকে মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন হলের...