বুধবার, ২২ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে এক রাতে ৪ গরুর মৃত্যু, দিশেহারা খামারি

হাটহাজারী প্রতিনিধি

ইয়াছমিন আক্তার (৪৫) স্বামী পরিত্যক্তা নারী। নেই পিতা নেই কোন ভাই বোন। পিতার বাড়িতে বৃদ্ধ মাকে নিয়েই ঝুপড়ি ঘরে বসবাস। বিভিন্ন ব্যাংক এনজিও থেকে ঋণ নিয়েই হয়ে উঠে ক্ষুদ্র খামারী। নয় বছর ধরেই ঋণ নিয়ে অস্ট্রেলিয়ান কয়েকটি দুধের গরু দিয়ে চালাচ্ছেন খামার। দৈনিক দুধ বিক্রির টাকা দিয়েই সাপ্তাহিক মাসিক কিস্তি পরিশোধের পাশাপাশি সংসার চলছে মা মেয়ের। কিন্তু হঠাৎ অসহায় সেই খামারির উপর নেমে আসে বিপদ। এ যেন মরার উপর খরার গা। এক রাতেই একের পর এক গরু মৃত্যু কোলে ঢলে পড়ে। শেষ হয়ে যায় সব স্বপ্ন। ঘটনাটি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বাদামতল এলাকার মেহের আলি চৌধুরী বাড়িতে ঘটেছে।

রবিবার রাত পৌনে এগারটার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, গরুগুলো হারিয়ে মাটিতে গরাগরি করছেন ইয়াছমিন। মনকে কোন মতেই বুঝাতে পারছেন না। কোন দোষে আল্লাহ এ শাস্তি দিয়েছেন। বৃদ্ধ মাকে নিয়ে পরিশ্রম করেই গরুগুলো লালন পালন করেন। এগারটি ব্যাংক এনজিও থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ। এখন এ টাকা কিভাবে পরিশোধ করবে। ছোট্ট ঝুপড়ি ঘরটি ছাড়া কোন সম্বল নেই যে বিক্রি করে পরিশোধ করবে। কে তাকে তার পাশে দাড়াবে।

প্রতিবেদককে তিনি বলেন, প্রতিদিনের মত সন্ধায় জমিন থেকে কেটে আনা এলোচি শাক (এক প্রকারের শাক) খাওয়ান সাথে কুড়া ভুষি। কোন রকম ওষুধও খাওয়ান নি। রাত রাতে দশটার দিকে হঠাৎ সবচেয়ে বড় গরুটি জিহ্বা কামড় দিয়ে মাথা মাটিতে পড়ে যায়। মুহুর্তে শেষ। তার পরপরই বাকী তিনটা। চিকিৎসককে কল করার সময় দেয়নি। বেঁচে আছে ছোট্ট একটা বাচুর।

তিনি বলেন, বর্তমানে প্রায় ৫ লাখ টাকা ঋণ। জানিনা এখন কি হবে। এদিকে ঘটনার পর পরই ঋণ দেয়া বিভিন্ন এনজিও’র কর্মকর্তা, পশু চিকিৎসক ঘটনাস্থলে এসে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাবিল ফারাবি মুঠোফোনে বলেন, উনি ক্ষুদ্র খামারি। দীর্ঘদিন ধরে খামারের সাথে জড়িত। একসাথে চারটি গরু মারা যাওয়া খুবই মর্মান্তিক। কেন মারা গেল তা উদঘাটনে কাজ চলছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম ঘটনা শুনে বলেন, যত ধরনের সহযোগিতা করা যায় তা করার চেষ্টা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...