রবিবার, ৯ আগস্ট ২০২৬

উখিয়ায় বিদেশী বিয়ারসহ রোহিঙ্গা গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৬ টি বিদেশী বিয়ারসহ আজিম উল্লাহ(৩৪) নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। যার অনুমান মূল্য ২৬ হাজার টাকা।

রবিবার (১৭এপ্রিল ) রাত ২ টার দিকে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজ বসতঘর থেকে বিদেশী বিয়ারসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রোহিঙ্গা ক্যাম্প- ২/ইস্ট,এর ৫/সি ব্লকের মৃত মোহাম্মদ উল্লাহ এর ছেলে।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার এ,কে, এম এমরানুল হক মারুফ মহোদয় এর নির্দেশনায় এসআই(নিঃ)/১৪০২৭ মোঃ শফিকুল আলম এর নেতৃত্বে রাত্রিকালীন মোবাইল টিমের অফিসার ও ফোর্স সহ সঙ্গীয় আভিযানিক ফোর্স ঘটনাস্থল এলাকায় অভিযান পরিচালনা করে আজিম উল্লাহ বসতঘর তল্লাশীকালে তার বসত ঘরের দক্ষিণ পশ্চিম কোনায় একটি কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি বস্তার মধ্যে রাখা ২৬ টি বিয়ার ক্যান জব্দ করা হয়েছে। যার ওজন-১৩ লিটার ।

গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা রুজু করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...