রবিবার, ৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ের মতি পাড়ায় সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

বর্ণিল আয়োজনে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো সাংগ্রাই জল উৎসব। 

রবিবার ( ১৭ এপ্রিল) উপজেলার রাইখালী মতিপাড়া গ্রামে এই জল উৎসব উদযাপন করা হয়।

এই উপলক্ষে মতি পাড়া মাঠে ঐতিহ্যবাহী মারমা গান, নৃত্য, খেলাধুলা এবং পানি খেলা অনুষ্ঠিত হয়। আশেপাশে গ্রামগুলো হতে শত শত মারমা যুবক যুবতিরা জড়ো হয়ে পরস্পরের প্রতি পানি ছিটে পুরানো বছরের দুঃখ, গ্লানি ও বেদনাকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার । কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান পানি ছিটিয়ে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন।

অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক টি,পি,অং এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান জনাব উ সুয়ে সুয়ে চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংলাচিং মারমা। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন থোয়াইসুইউ মারমা।

স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ইউপি সদস্য পাইসুই খই মারমা, সদস্য সচিব উসুইপ্রু মারমা( সেতু)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...