বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

হবিগঞ্জ থেকে উদ্ধার চট্টগ্রামের ১৮ মাসের শিশু আরজু: গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার রাজা মিয়ার কলোনি থেকে ১৮ মাসের এক শিশুকে অপহরণের ঘটনায় তিন জনকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১৮ মাসের শিশু আরজুকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১৬ এপ্রিল) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান।

তিনি বলেন, শিশুটিকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে চুরি করা হয়েছিল। কিন্তু স্বল্প সময়ের মধ্যে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ফেলায় তা সম্ভব হয়নি। চক্রটি আগে এমন কাজ করেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেপ্তার তিনজন হলেন- কুলসুম সুমি (২৭), তার স্বামী সোহেল ও সোহেলের মা খোরশেদা বেগম (৫৫)।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার রাজা মিয়ার কলোনিতে গার্মেন্টসকর্মী মুক্তা বেগম পরিবার নিয়ে বসবাস করতেন। তার স্বামী আব্দুল খালেক একজন মাংস বিক্রেতা। মুক্তা গত ১৩ এপ্রিল সকাল ৭টার পরে বড় মেয়ে নাজমা আক্তারের কাছে ছোট ছেলে আরজুকে রেখে কাজে যায়। সে সময় তার স্বামীও মাংস বিক্রির জন্য বাসা থেকে বের হয়। মুক্তার বড় মেয়ে আরজুকে রেখে কলোনির অন্যপাশে গেলে কুলসুম আরজুকে চুরি করে কৌশলে পালিয়ে যায়। পরে মুক্তা গার্মেন্টস থেকে এসে খোঁজাখুঁজি করে বাচ্চাকে না পেয়ে পুলিশকে জানায়।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ দেখে কুলসুমকে শনাক্ত করা হয়। পুলিশ বিশেষ টিম গঠন করে কুলসুমের পরিচয় শনাক্ত করে।

তিনি বলেন, তদন্তের সময় জানা যায় কুলসুম বেগমের বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও তার কথিত স্বামী সোহেলের বাড়ি মৌলভীবাজার জেলায়। কুলসুম বাচ্চাটি চুরি করার পর রৌফাবাদ থেকে কৌশলে আমিন কলোনি এলাকায় আত্মগোপন করে। পরে তার কথিত স্বামী সোহেল ও তার মা খোরশেদা বেগমসহ নিজ বাড়ি মৌলভীবাজার না গিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় খবরা নামক গ্রামে গিয়ে আত্মগোপন করে। ১৫ এপ্রিল অভিযান পরিচালনা করে শিশু আরজুকে উদ্ধার করা হয়।

ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ কামরুজ্জামান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘন্টার মধ্যে...

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ...

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

আরও পড়ুন

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘন্টার মধ্যে সমাপ্তির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।বৃহস্পতিবার দামপাড়াস্থ কন্ট্রোল রুমে সন্ধ্যা সাড়ে...

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ...

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এরপর বনানী কবরস্থানে গিয়ে...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে নিত্যপণ্যের বাজার তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে ছিল। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ...