হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ অজ্ঞাত ২জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) চারিয়া বোর্ড স্কুল এলাকা ও মুন্সিরসমজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ২জনের নাম জানা যায়নি।
জানাযায়, দুপুরে হাটহাজারীর চারিয়া বোর্ড স্কুল এলাকার ইজতেমা মাঠের সামনের সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৬৪ বছর। মরদেহ হাসপাতালে নিয়ে আসা মো. শহিদুল ইসলামের বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, চারিয়া বোর্ড স্কুল ইজতেমা মাঠের সামনে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই নারী। তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত
অন্যদিকে সন্ধ্যায় অটোরিকসার ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারীর মৃত্যু হয়। নিহত আনুমানিক বয়স ৩২ বছর।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সন্ধ্যায় মুন্সির মসজিদ সংলগ্ন এলাকায় নিহত যুবক রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় পিছন থেকে একটি অটোরিকসা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ডা: ইহাবুল আলম।
