মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জব্বারের বলি খেলা আয়োজনের আশ্বাস মেয়রের

চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা আয়োজনের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে খাতুনগজ্ঞ অ্যাপোলো চত্বরে বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর নুরুল হকের উদ্যোগে প্রায় ৫ হাজার অসহায় দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আশ্বাস দেন।

১২ বৈশাখে চট্টগ্রামের লালদীঘি মাঠ ঘিরে বলীখেলা ও বৈশাখী মেলার ঐতিহ্য সর্বজনীনভাবে খ্যাত উল্লেখ করে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, গত দুই বছর করোনার কারণে খেলা ও মেলা করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতি অনেক ভালো। তাই মানুষের আগ্রহ ও বিনোদনের গুরুত্ব বিবেচনায় জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জব্বারের বলীখেলা ছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ। চট্টগ্রামের গৌরব ও ঐতিহ্যের অংশ। আমরা মাঠ ব্যবহার করতে না পারলেও মাঠের বাইরে কীভাবে করা যায় তা বিবেচনায় নেব।

মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার সকালে আয়োজক কমিটি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মেয়রের বৈঠক হবে। সেখানে বলীখেলা ও মেলার আয়োজন নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই জানানো হবে আদৌ বলীখেলা ও মেলা করা যাবে কিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...