রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে সাংগ্রাই উৎসবে বুদ্ধমূর্তি স্নান

আগামীকাল থেকে জল খেলি উৎসব

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান

বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধমূর্তি স্নান পূজা উৎসব পালন করেছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল ৩টায় বান্দরবান রাজ গুরু বৌদ্ধ বিহার ও উজানী পাড়া মহা বিহার থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা খালি পায়ে হেঁটে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় উজানি পাড়া সাঙ্গু নদী খেয়া ঘাটে এসে সমাবেত হয়। 

এ সময় শত শত নর-নারী, দায়ক-দায়িকা, উপ-উপাসীকাবৃন্দ চন্দন মিশ্রিত পানি,ডাবের পানি ও পূজা সামগ্রী নিয়ে অংশ গ্রহণ করেন। পরে বিহারাধ্যক্ষ ভদন্ত ড. উ সুওয়াইন্না লাংকারা মহাথের সবার উদ্দেশে ধর্ম দেশনা দেন এবং পূর্ণ্যার্থীরা শীল গ্রহণ করেন।

ধর্ম দেশনা শেষে শুরু হয় চন্দন মিশ্রিত পানি দিয়ে বুদ্ধমূর্তি স্নান। প্রবীন ভিক্ষুদের সাথে নিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ‘আসাং ম্রা’র (বুদ্ধ মূর্তির) গায়ে পানি ঢেলে স্নান করান বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা।

বুদ্ধ মূর্তি স্নান অংশগ্রহণকারী পূজনীয়রা জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীরা শত বছর আগে থেকে এই পূজা করে আসছে। তাঁরা বিশ্বাস করেন এই বুদ্ধের স্নানের পানি পান করলে রোগ-ব্যাধি, জরা-জিন্ন, যে কোন অশুভ শক্তি থেকে মুক্তি পাবে।

বুদ্ধ মূর্তি স্নান পরপরেই বান্দরবানে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ জলকেলী উৎসব শুরু হয়। এসময় মেতে উঠেন আনন্দ-উল্লাসে।

আয়োজকরা জানিয়েছেন, তিনদিন মারমাদের সাংগ্রাই উৎসবে আজ ২য় দিন। সাংগ্রাই উৎসবে মূল আকর্ষণ হচ্ছে জলকেলি। আগামীকাল বিকেলে উজানী পাড়া সাংঙ্গু নদীর চরে মারমা সম্প্রদায়ে পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ে এই উৎসবে মেতে উঠবে। ধর্ম দেশনা শ্রবণের মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের বর্ষবরণের উৎসবের ইতি টানা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...