শনিবার, ৯ মে ২০২৬

কাল থেকে আবার শুরু হচ্ছে টিসিবির ‘ন্যায্যমূল্যে’ নিত্যপণ্য বিক্রি

টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপণ্য বিক্রি সোমবার ৫ জুলাই থেকে আবার শুরু হতে যাচ্ছে।

২০টি ভ্রাম্যমান ট্রাকে করে পুরো নগরীতে ন্যায্যমূল্যোর সরকারি পণ্য সমূহ বিক্রি করা হবে। এবার নিত্যপণ্য সমূহের মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল।

করোনার এই দুঃসময়ে টিসিবির এসব পণ্য বাজার মূল্য থেকে প্রতি কেজিতে ১৩ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে।

প্রতিটি ট্রাক থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় ক্রয় করতে পারবেন। একজন ক্রেতা ২ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ১ লিটার থেকে ৫ লিটার পর্যন্ত সয়াবিন তেল ক্রয় করতে পারবেন বলে টিসিবি চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে।

এই ব্যাপারে টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান জামাল আহমেদ জানান, প্রতিদিন নগরীর ২০ টি গুরুত্বপূর্ণ স্পটে ২০ টি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এছাড়াও তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারের জন্য ২৩টি ট্রাক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহত্তর চট্টগ্রামে মোট ৪৩ টি ট্রাকে করে ৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ন্যায্যমূল্যের পণ্য সমূহ বিক্রি করা হবে। ঈদের ছুটিতে কয়েকদিন বন্ধ থাকবে।

একজন ডিলারকে প্রতিদিন ৭শ’ কেজি চিনি, ৫শ’ কেজি ডাল এবং ১ হাজার লিটার সয়াবিন তেল বিক্রির জন্য দেয়া হবে বলে জানান জামাল আহমেদ।
খুচরা বাজার মূল্য থেকে টিসিবির এসব নিত্যপণ্যের দাম অনেক কম হওয়ায় টিসিবির ট্রাকগুলোর সামনে ন্যায্য মূল্যের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জন্য নগরীর নিম্নবিত্ত পরিবারের পাশাপাশি মধ্যবিত্ত পরিবার গুলোও পণ্য কিনতে ভিড় করেন।করোনায় গৃহবন্দি মানুষের জন্য সরকার ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু করতে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকার হোটেল...