শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হালদায় ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ

মুহাম্মদ মোবারক আলী।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন । মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৯ টা থেকে রাত ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

চলতি প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় এ অভিযান চালানো হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মৎস হেরিটেজ’ হালদা রক্ষায় উপজেলা প্রশাসন সদা তৎপর। এরই প্রেক্ষিতে গতকাল রাতে গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এলাকাজুড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গহিরা ইউনিয়ন, তেলপাড়ই খালের মুখ ও নাঙ্গলমোড়া বাজার পয়েন্ট থেকে ৪হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

শাহিদুল আলম বলেন, হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অভিযানের পাশাপাশি মানুষের সচেতনতা জরুরি। আমরা হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় জেলেসহ সর্বসাধারণকে সতর্ক করে যাচ্ছি। হালদা রক্ষায় এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

অভিযানে আইডিএফ মৎস্য কর্মকর্তা রাব্বানী, গ্রামপুলিশ ও সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...