শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইউএনও শাহিনা সুলতানার বদলি

কর্ণফুলী ইউএনও’র নতুন কর্মস্থল পিএসসি

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানাকে ১ বছর ৮ মাস ২৮ দিনের মাথায় বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চট্টগ্রাম।

তিনি সেখানে উপ-পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন।

বুধবার (১৩ এপ্রিল) জন-প্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলির আদেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শাহিনা সুলতানা।

এর আগে ২০২০ সালের ১৬ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যলয়ের অতিরিক্ত কমিশনার(উন্নয়ন)মোহাম্মদ মিজানুর রহমান সাক্ষরিত একটি আদেশ নতুন ইউএনও হিসেবে বেগম শাহিনা সুলতানাকে কর্ণফুলী উপজেলায় পদায়ন করা হয়।

গত ৫ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যলয় চট্টগ্রামে ন্যস্ত হন।

তথ্যসূত্রে জানা যায় চাকরি জীবনে বেগম শাহিনা সুলতানা বাংলাদেশ পরিকল্পনা কমিশন (২০১০-২০১৫),ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড ইভালুশন ডিভিশনে(২০১৫-২০১৬)রুরাল ডেভালাপমেন্ট এন্ড কো-অপারেটিভ ডিভিশন (২০১৮-২০২০)পরবর্তীতে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব)হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষাগত জীবনে বেগম শাহিনা সুলতানা গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

বেগম শাহিনা সুলতানা ২৮তম বিসিএস এর কর্মকর্তা তাঁর নিজ জেলা কুমিল্লা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...