বুধবার, ২৯ জুলাই ২০২৬

দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি: র‍্যাব মহাপরিচালক

চট্টগ্রাম নিউজ ডটকম

মানুষকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। র‍্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করে যাচ্ছে।’

বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে দুপুর ১টার দিকে পহেলা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

জঙ্গি তৎপরতা বাড়ার বিষয়ে র‍্যাবের কাছে কোনো তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই।

তিনি বলেন, সাইবার পেট্রোলিং করছি। র‍্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টাব্যাপী তারা দায়িত্বে নিয়োজিত আছেন। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জানাচ্ছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাইবার টিমও কাজ করছে। যে কোনো জায়গা থেকে যে কোনো তথ্য আমরা দ্রুততম সময়ের মধ্যে পাবো বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি।

রমনা বটমূলে নিরাপত্তার বিষয়টি দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব।

দুই পক্ষের মধ্যে সমন্বয় আছে কি না, এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, অবশ্যই সমন্বয় আছে। আমরা সমন্বয় সভা করি। সারা দেশব্যাপী বিভিন্ন জেলার মেট্রোপলিটনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্সের সঙ্গে কাজ করি। সব জায়গায় সমন্বয় করে আমরা কাজ করছি।

নাশকতার প্রস্তুতি বা এ ধরনের থ্রেট মাথায় নিয়েই নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি আবদুল্লাহ আল মামুন বলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাশকতা সংঘটিত হয়েছিল। এজন্য আমরা সবসময় প্রস্তুত থাকি।

কোনো রকমের ঘটনা যাতে সংঘটিত না হতে পারে। এর মানে এই নয় যে, হুমকি আছে দেখে প্রস্তুত থাকি। হুমকি না থাকলেও প্রস্তুত থাকি। সব সময় আমরা প্রস্তুত আছি। মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমিত জনবল নিয়ে সারা দেশে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা র‍্যাবের আছে কিনা এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি মামুন বলেন, সবার সঙ্গে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করছি। ইতোপূর্বে সবার সঙ্গে মিলে আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...