বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ভিক্ষুকের ১৩ হাজার টাকার ফোন ছিনতাই

অনলাইন ডেস্ক

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের ১৩ হাজার টাকার স্মার্টফোন ছিনতাই ও উদ্ধারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

তবে সোমবার (১১ এপ্রিল) রাত থেকে ছিনতাইকারী আটকের বিষয়টি আলোচনায় না এসে ভাইরাল হয় ভিক্ষুকের হাতে থাকা ব্র্যান্ডের মোবাইল।

ভাইরাল ছবিতে ফেসবুক ব্যবহারকারীরা কমেন্টে দাবি করেন, নিজের ও সংসারের খরচ চালাতে গিয়ে এমন দামি ব্র্যান্ডের মোবাইল চালাতে পারে না অনেকেই। কিন্তু একজন ভিক্ষুক হয়ে দামি ব্যান্ডের মোবাইল ব্যবহার করছে।

ভাইরাল ছবিতে লেখা হয়- কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের ২৬ হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরে পড়েন এক ছিনতাইকারী। তবে খোঁজ নিয়ে জানা যায়, এই মোবাইলের দাম ১৩ হাজার টাকা।

শিলা বিনতে আব্বাস কমেন্টে জানান, আগে নিজেকে গরিব ভাবতাম। এটা দেখার পর কোনো লেভেলে চলে গেছি সেটা নিজেও জানি না।

ভাইরাল ছবিতে আশফাক আসিফ নামে একজন কমেন্ট করে বলেন, বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে তার দৃষ্টান্ত এই ভিক্ষুকের ফোন। তারপরও কিছু লোক বলবে যে দেশে উন্নয়ন নেই।

কুমিল্লা ট্রাফিক পুলিশের এটিএসআই নুরু উদ্দিন বাহার বলেন, কান্দিরপাড়ের টাউন হল গেটে রিকশায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে যাই। জানতে পারলাম তার ব্যবহৃত ফোনটি ছিনতাই হয়ে গেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করি। ভিক্ষার টাকা জমিয়ে ফোনটি কিনেছেন যেন অবসর সময়ে গান শুনতে পারেন। অভিযুক্ত ছিনতাইকারী শামিমকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...