মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ব্যবহার নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের স্কুলের শ্রেণিকক্ষসহ ল্যাব এবং লাইব্রেরিতেও শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মোবাইল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে শিক্ষা সংক্রান্ত কাজে মোবাইল ব্যবহার কর যাবে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক খবরে জানা যায়, মঙ্গলবার (১২ এপ্রিল) রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলোকে মোবাইল ব্যবহারের এই নিষেধাজ্ঞা নিয়ে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে।

করোনা পরবর্তী সময়ের দিকে লক্ষ্য রেখে ২২ দফা আচরণবিধি তৈরি করেছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সেখানেই শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্যও শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে ।

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞার পাশাপাশি হেডফোন, ব্লুটুথ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কানে গুঁজেও ক্লাসে ঢুকতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসস।’

শিক্ষকদের মোবাইল আসক্তি নিয়ে অভিযোগ কমাতে এবং পড়ানোর সময় শিক্ষক-শিক্ষিকারা যাতে আরও মনোযোগী হন, তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নিয়েছে রাজ্য।

প্রশ্নফাঁস রুখতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় আগে থেকেই শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিলো। তার সাথে এখন সাধারণ শ্রেণিকক্ষেও শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা এলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...