খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৫টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার ( ১২ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদের মধ্যে কলেজ গেইট এলাকার রমেন চাকমার সৃজন কম্পিউটার এন্ড স্টুডিও, নির্মল কান্তি চাকমার বইয়ের দোকান পার্বত্য লাইব্রেরী, আব্দুল আজিজ হকের চায়ের দোকান, রাকিবের অটো ওয়ার্কশপ, লুৎফর রহমানের সাইকেল গ্যারেজ।
এসময় সৃজন কম্পিউটার এন্ড স্টুডিতে থাকা ল্যাপটপ ৪ টি, আইপিএস ১ টি, জেনারেটর ১ টি, ফটোকপি মেশিন ১ টি, নগদ ৩ লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। পাবর্ত্য লাইবেরীর ৬ লাখ টাকা, রাকিবের অটো ওয়ার্কসপ ৩ লাখ টাকা, রহমানের সাইকেল গ্যারেজের ১ লাখ ৫০ হাজার টাকার বেশি ক্ষতি হয়। এতে ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারী পরিচালক শাকরিয়া হায়দার জানান, আগুনে সূত্রপাতের খবর দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কেউ জানাননি। তবে আগুনের উৎস ফায়ার সার্ভিসের পাশাপাশি হওয়ায় আমাদের ফায়ার কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীদের সহযোগিতা এবং আমাদের দুটি ইউনিট আধাঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে।
