বুধবার, ২২ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে গৃহবধু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন

বাবলু দাশ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি।

হাটহাজারীতে এক গৃহবধূ মৃত্যু রহস্য উদঘাটনের  দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহত গৃহবধুর পিতার পরিবার। আজ মঙ্গলবার গুমানমর্দ্দন পেস্কারহাট ইসলামী সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলা হয় উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলীম উদ্দিন হাজীর বাড়ির মরহুম শাহ আলমের কনিষ্ঠ কন্যা আয়েশা আকতার এর সাথে ২০২০ সালের ১০সেপ্টেম্বর  ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বংশাল এলাকার ফকির মোহাম্মদ বাড়ির আবুল কাসেমের ১ম পুত্র মুহাম্মদ মাহ্ফুজুল ইসলামের সাথে ১৬ লাখ টাকা দেন মোহরে সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে ছেলে পক্ষের কথা অনুসারে ৪ লাখ টাকা খরচ করা হয়েছিল। বিয়ের পর থেকে আয়শাকে বাপের বাড়ি থেকে নানা উপটৌকন দেওয়ার জন্য বিভিন্ন সময় মানসিক ভাবে নির্যাতন করা হত বলে সংবাদ সম্মেলন দাবি করা হয়। ইতিমধ্যে বিগত ১০ মাস পূর্বে আয়শার মোঃ আওসাপ নামে একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করেন।  মেয়ের পরিবার থেকে ছেলে পক্ষ তাদের দাবিকৃত উপটৌকন না পেয়ে গত শুক্রবার (৮ এপ্রিল) আয়শাকে মানসিক ভারসাম্যহীন আখ্যায়িত করে  শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করে ফাসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে বলে লিখিত বক্তব্যে জানানো হয়।

এ ঘটনায় থানায় আয়শার পরিবারের পক্ষ থেকে মামলা করতে থানায় গেলে থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করে বলে জানানো হয়। পুলিশের রহস্য জনক কথার্বাতায় আয়শার পরিবার সন্তুষ্ট না হয়ে গত সোমবার নিহত আয়শার ভাই মোঃ আবুল ফয়েজ বাদী হয়ে বিজ্ঞ  চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালতে ৪ জনকে সুনির্দিষ্ট বিবাদী ও আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামাকে  বিবাদী করে মামলা দায়ের করেন। যার নং সি আর মামলা নং২২১/২২। আদালত মামলা গ্রহন করে আগামী ১৯ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য ওসি হাটহাজারীকে নিদের্শনা প্রদান করেন।

সংবাদ সম্মেলনে আয়শার মৃত্যুর বিষয় হত্যা না আত্মাহত্যা সেই বিষয়ে বেশ কিছু প্রশ্ন উপস্থিত সাংবাদিকদের নিকট উত্থাপন করা হয়। নিহত আয়শার ময়না তদন্তের পর তার পিতার বাড়িতে এনে জানাজা শেষে দাফন করা হয়। জানাজা ও দাফনের সময় শ্বশুর পক্ষের কোন লোকজন না আসায় তার হত্যার রহস্য আরো বেশি ঘনীভূত হয়েছে বলে ও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলন থেকে হত্যার রহস্য অনতিবিলম্বে উদঘাটনের দাবি জানিয়ে মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা সংস্থা, পিবিআই উপর ন্যাস্ত করার দাবী জানানো হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে আয়শার ভাই মামলার বাদী কান্নার জন্য বক্তব্য পাঠ করতে পারেনি। পরে নিহতের চাচা গুমানমর্দ্দন পেস্কারহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি   নূরুল আবসার লিখিত বক্তব্য পাঠ করেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় উপস্থিত ছিলেন নিহতের মা ফরিদা বেগম, বোন পেয়ারু আকতার, ভাবি জেবুনেচ্ছা, ৪ নং গুমানমর্দ্দন সংরক্ষিত মহিলা আসনের সদস্য যথাক্রমে আয়শা আকতার, বিবি ফাতেমা শিল্পী ও রোকসানা আকতার, স্হানীয় গন্যমান্য লোকজন। সংবাদ সম্মেলন বিজ্ঞ আদালত কর্তৃক ওসির বরাবরে প্রেরিত নিদের্শনার দেখে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলন জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...