বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফিলিপাইনে ঝড় মেগির আঘাত, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগি আঘাত হেনেছে। এতে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যায় অন্তত ২৪ জন নিহত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ এজেন্সি জানায়, রোববার এই অঞ্চলে ঝড়ের আঘাতে ১৩ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে। রাস্তা ভেঙে পড়েছে, বাড়িঘর-খেত প্লাবিত এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

বেবে শহরের দুর্যোগ কর্মকর্তা রাইস অস্টেরো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় প্রদেশ লেইতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে চারটি গ্রামে ২১ জন মারা গেছে।

জাতীয় দুর্যোগ এজেন্সি বলছে, প্রধান দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওতে আরও তিনজন নিহত হয়েছে।

ফেসবুকে পোস্ট করা এএফপি দ্বারা যাচাইকৃত ছবিগুলোতে দেখা গেছে, লেইতে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে একটি বুঙ্গা। সেখানে বাড়ির ছাদ পর্যন্ত মাটিতে চাপা পড়ে আছে।

সিন্দা হান্না কালা ভিটাংকোল এএফপিকে বলেন, গতকাল অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তা বিরতিহীনভাবে চলে।

এদিকে, বন্যা কবলিত শহর আবুযোগের বাড়িঘর থেকে লোকজনকে উদ্ধার করেছে ফিলিপাইনের কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...