হাটহাজারীতে মাইক্রো বাসের ধাক্কায় মোঃ সোলাইমান গাজী (৪০) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে হাটহাজারী -নাজিরহাট মহাসড়কের বুড়িপুকুর পাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মুকবুল আহম্মেদের পুত্র।
আরো পড়ুন: কক্সবাজারে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
ওষুধ কোম্পানীদের সংগঠন ফারিয়ার সভাপতি মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে একটি মাইক্রো বাস হাটহাজারী দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রেপকো কোম্পানির প্রতিনিধি মোঃ গাজীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে রাত সাড়ে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
