চন্দনাইশে পুকুরে গোসল করতে গিয়ে আলিফা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
এসময় সাথে থাকা জান্নতুল মাওয়া (৯) নামে আরেক শিশু আহত হয়েছে।
সোমবার ১১ এপ্রিল সকাল ১০ টার সময় চন্দনাইশ পৌরসভাস্হ ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: আনোয়ারায় আট মাসে পুকুরে ডুবে ১৫ শিশুর প্রাণহানি
জানা যায়, তারা ফকির পাড়া এলাকার আবদুল হান্নানের মেয়ে আলিফা ও আবদুল ছবুরের মেয়ে জান্নাতুল মাওয়া দুই চাচাতো বোন বাড়ির উত্তর পার্শ্বে পুকুরে গোসল করতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু আলিফাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে জান্নাতুল মাওয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চন্দনাইশ সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুমা ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন ,পানিতে ডুবে যাওয়া ২টি শিশুকে হাসপাতালে আনা হয় । তার মধ্যে হাসপাতালে আনার আগে আলিফা মারা গেছে। জান্নাতুল মাওয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
