রবিবার, ২৮ জুন ২০২৬

জুম্ম জাতির জীবন ধারাকে সংরক্ষণ করে রাখতে পার্বত্য শান্তি চুক্তি করেছি: সন্তু লারমা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

জুম্ম সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং অধিকার নিশ্চিত করনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পার্বত্য অঞ্চলের জুম্ম জনগণের সংস্কৃতির জীবনধারা অবনতির দিকে ধাবিত হচ্ছে এবং হারিয়ে যেতে বসেছে নানা কারণে। পাহাড়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, জাতিগত, বর্ণগতসহ নানাবিধ সমস্যা বিরাজমান। অধিকার ছাড়া ভাষা ঠিকে রাখা যায় না। প্রত্যেক জনগোষ্ঠী তার নিজের মাতৃভাষাকে যদি সংরক্ষণ ও বিকাশ করতে চাই তাহলে অধিকার আগে প্রয়োজন। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে। অধিকার যদি স্বীকৃত না থাকে তাহলে অবশ্যই কোন না কোন বৃহত্তর প্রবল চাপে মাতৃভাষাকে হারিয়ে যেতে বাধ্য করবে। এর প্রধান কারণ হলো পার্বত্য চট্টগ্রামে সমাজব্যবস্থা বৈষম্যলিপ্ত।

রোববার (১০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষুব, বিহু, সাংক্রান উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কৃতি তথা জুম্ম জাতির জীবনধারাকে সংরক্ষণ করে নিরাপদ গড়ে তোলার জন্য আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তিচুক্তি) স্বাক্ষর করেছিলাম। সে চুক্তি এখনো বাস্তবায়িত হতে পারেনি। দীর্ঘ ২৫ বছর অতিবাহিত হতে চলেছে। শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের অপেক্ষার আশায় জীবন অতিবাহিত করছি। এই চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়াতে এখনো অনিশ্চিয়তায় রয়েছি আমরা।

অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক (অবঃ উপ-সচিব) প্রকৃতি রঞ্জন এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, একুশে পদকপ্রাপ্ত এবং বিশিষ্ট ভাষা গবেষক জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমূখ। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে সুশীল সমাজের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বলেন, আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়। আমরা অতি আধুনিকতার ছোঁয়ায় নিজস্ব সংস্কৃতি পালন করি না। মাতৃভাষাকে রক্ষা করতে হলে লালন করতে হবে, ধারণ করতে হবে, চর্চা করতে হবে। সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করার জন্যই শান্তিচুক্তি করা হয়েছিল। বর্তমান সরকার আমাদের সংস্কৃতি বিকাশের জন্য ইতিমধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইন্সটিটিউট আইন-১০ পাস করেছে।

শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমিও চাই এবং স্বাক্ষরকারী দুই পক্ষ সকলেই চাই চুক্তি বাস্তবায়ন হোক। চুক্তি বাস্তবায়নের জন্য সবাই আলোচনার মাধ্যমে কোথায় বাঁধা আছে সেই সমস্যা দূর করে একযোগে কাজ করতে হবে।

পরে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষুব, বিহু, সাংক্রান উদযাপন উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসভার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজবাড়ি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে পাবর্ত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা অংশগ্রহণ করেন।

এদিকে বিকেলে অনুষ্ঠিত হয়েছে চাকমা,মারমা,ত্রিপুরা ভাষা প্রতিযোগিতা, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। এছাড়াও ১১ এবং ১২এপ্রিল রয়েছে আদিবাসী জুম্ম খেলা, বলি খেলা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুল ভাসানো, বিশিষ্ট জনের বাড়িতে গরিয়া নৃত্য পরিবেশনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...