মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মহিউদ্দিন চৌধুরীর চেতনা আমাদের অনুপ্রেরণা যুগায়

ইফতার বিতরণ অনুষ্ঠানে হেলাল আকবর বাবর

চট্টগ্রাম নিউজ ডেস্ক

প্রতিদিনের ন্যায় আজকে ৮ম রমজানেও দুই হাজার মানুষের মাঝে আজ বিকাল সাড়ে ৪ টা থেকে ইফতার বিতরণ করেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় নগরীর দেওয়ানহাট ,কদমতলী, ষ্টেশন রোড ,নন্দনকানন ডি.সি হিল এলাকায় এই ইফতার বিতরণ ও খাওয়ানো হয়।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন জনতার নেতা। জনতার মাঝে থাকতে তিনি স্বাচ্ছন্দ্যে বোধ করতেন। সাধারণ মানুষের দুঃখ কষ্ট তিনি গভীরভাবে অনুধাবন করতেন। মেহনতি অসহায় ছিন্নমূল মানুষের যেন ইফতার করতে কষ্ট না হয় তার জন্য তিনি সারামাসব্যাপী ইফতারের আয়োজন করে থাকতেন। মহিউদ্দিন চৌধুরীর একজন কর্মী হিসাবে তার সুযোগ্য পুত্র ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের নির্দেশনায় তার চেতনাকে ধরে রাখার নিমিত্তে সারা মাস ব্যাপী ইফতার ও সেহেরি বিতরণের ব্যবস্থা করেছি।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হুমায়ুন কবির রানা , শিবু প্রসাদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এম কুতুবউদ্দীন চৌধুরী ,কাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহেদ,সাব্বির চৌধুরী,কোতয়ালী থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন জিকু ,আবু তাহের রানা প্রমুখ ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...