পবিত্র রমজান মাস উপলক্ষে রাউজানের নোয়াপাড়া পথেরহাট বাজারে ভেজাল বিরোধী ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ১০ এপ্রিল (রবিবার) পথেরহাট বাজারে বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং কাঁচাবাজারে অস্বাস্থ্যকর, মেয়াদ উত্তীর্ণ খাবার, দ্রব্যমূলের তালিকা পদশন না করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ এবং সহকারী কমিশনার অতিশ দশি চাকমা।
এসময় বনফুল, কলিফুল, সিজল, মাতৃভান্ডার সহ বেশ কিছু মুদির দোকান ও কাঁচামালের দোকানে জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ বলেন, মেয়াদ উত্তীর্ণ, অতিরিক্ত মূল্য ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। পবিত্র রমজান মাসে এ অভিযান চলমান থাকবে।
