বুধবার, ২৯ জুলাই ২০২৬

দেশ ও জাতির সেবায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মীরাই পাশে থাকে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, যেকোন সংকট-দুঃসময়ে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মীরাই দেশ ও জাতির সেবায় পাশে থাকেন। কিন্তু বিএনপি-জামায়াত শুধু মায়া কান্না করে মানুষের মৌলিক অধিকার নষ্ট করে।

দেশকে ধ্বংস করার জন্য মিথ্যাচার ও ষড়যন্ত্র ছাড়া কিছুই করে না তাই এমন ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সকলকে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয়ভাবেও সচেতন থাকা দায়িত্ব ও কর্তব্য।

তিনি পবিত্র রমজানের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আন্তরিক দোয়া কামনা করে বলেন, সবকিছু উর্ধ্বে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে নিরাপদ-শান্তি -সমৃদ্ধ রেখেছেন। মহামারি করোনা পরিস্থিতি দক্ষতা-বিচক্ষনতা -সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন যা বিশ্বের পরিস্থিতির সাথে বাংলাদেশ একটি মডেল।

শনিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় নগরীর চন্দনপুরাস্থ এক্সেস রোডে চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদ এর ব্যানারে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র পক্ষে থেকে চকবাজার থানা ছাত্রলীগ সভাপতি জাহেদুল ইসলাম এর ব্যাবস্হাপনায় ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ দেলোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে ও মো:মহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামীলীগ এর সভাপতি সাহাবুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, ১৬ নংচকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন,সদস্য শহীদ সরোয়ার ম্যাক্সিম, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দীন টিপু, ওমরগণি এম ই এস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, যুবলীগ নেতা ইমরান খান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক এম হাসান আলী, চকবাজার থানা ছাত্রলীগ সভাপতি জাহেদুল ইসলাম ইরাক, সহ- সভাপতি আওরাজ ভূইয়া রনক, সাধারন সম্পাদক জি এম তাওসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম (টুটুল), সদস্য জয়নাল আবেদীন নাঈমুল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, ১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান রাসেল ও মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাফায়েত ফাহিম।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইমাম উদ্দীন নয়ন, চান্দগাঁও থানা ছাত্রলীগ সভাপতি নূ্রুন নবী সাহেদ, চকবাজার থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আহাদ সাইমন, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ, ওমরগণি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা নুরুল আবসার রাফি, শাহাদাত হোসেন, তারেক রহমান, মো: জারিফ রহমান।

চকবাজার থানা ছাত্রলীগ নেতা ইমরান খান, রনি চৌধুরী, ইশান রাকিব, সাদমান সাকিব প্রমুখ।

পরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি পাঁচ শতাধিক হতদরিদ্র অসহায় পরিবারদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...