বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

বরগুনার তালতলীতে মায়ের সঙ্গে অভিমান করে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (৯ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই কলেজছাত্রীর নাম সীমা আক্তার (১৭)। সে তালতলীর পূর্ব ঝাড়াখালী গ্রামের দিনমজুর খালেক আকনের মেয়ে। সীমা তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, তালতলী সরকারি কলেজের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত সীমা। মাস শেষ হওয়ায় মা-বাবার কাছে প্রাইভেটের জন্য টাকা চায় সে। কিন্ত তার বাবা দিনমজুর হওয়ায় সময়মতো টাকা দিতে পারেনি। প্রাইভেটের টাকা দিতে দেরি হওয়ায় শনিবার সকালে সঙ্গের কথা কাটাকাটি হয় সীমার।

পরে মায়ের সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সীমা। পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সীমার মা বলেন, আমরা গরিব। খুব কষ্ট ওর বাবা সংসার চালায়। অভাব অনটনের মধ্যেও সীমার লেখাপড়া চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমরা। আজ সকালে প্রাইভেটের পাওনা টাকা নিয়ে ওর (সীমার) সঙ্গে কথা কাটাকাটি হয় আমার। আমি কষ্ট করে ৫০০ টাকা জোগাড় করে ওকে দিয়েছি। কিন্তু ও কলেজে না গিয়ে ফাঁস দিয়েছে।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু বলেন, প্রাইভেটের টাকা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...