বুধবার, ২৯ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২

উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা পাচারের সময় পৃথক অভিযানে রোহিঙ্গা নারীসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১ টার সময় হামিদা বেগম (৩২) ও পৌর বাস স্ট্যান্ড থেকে বদিউল আলম (৬২) নামের দুই জনকে আটক করা হয়। উভয়ের কাছ থেকে ১৫’শ করে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক হামিদা বেগম টেকনাফের লোদা আলীখালীর ২৫ নম্বর ক্যাম্পের দ্বীন মোহাম্মদের মেয়ে ও আজিম উল্ল্যাহর স্ত্রী।

অন্যদিকে বদিউল আলম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কনকাপইথ ইউনিয়নের আগুনশাইল গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ইয়াবার চালান ঢাকা নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে বড় দারোগা হাটের বাস স্ট্যান্ডে যাত্রীদের তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালে গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

অন্যদিকে একই সময়ে অপর একটি অভিযানে সীতাকুণ্ড পৌর বাস স্ট্যান্ড থেকে বদিউল আলমকে আটক করে পুলিশ।

এসময় তার কাছ থেকেও ১৫’শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেন বদিউল আলম। ইয়াবার চালান নিয়ে কুমিল্লা যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...