মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বন্দরে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো গুপ্তধন ভর্তি সিন্দুক

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের টাইগারপাস-বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজের সময় বন্দর-কাস্টমস মোড়ের গোল চত্বরে এসে যখন শ্রমিকরা মাটি খোড়া শুরু করলো তখনই মিললো বহু বছরের পুরনো একটি লোহার সিন্দুক। ৫ ইঞ্চি ও ১২ ইঞ্চির এই সিন্দুকে নিশ্চিত গুপ্তধন রয়েছে এমন খবর চাউর হয় মুহূর্তেই।

খবর পেয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থার লোকজনও ঘটনাস্থলে হাজির। কিন্তু সকলের উপস্তিতিতে যখন সিন্দুকটি হাতে নিল পুলিশ, তখন ওই সিন্দুক খুলে সেখানে মিলে শুধু মাটিই। এরপরও এই সিন্দুক নিয়ে তোলপাড় পুরো বন্দর এলাকায়।

আজ শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি (তদন্ত) আহম্মদ উল্লাহ।

তিনি বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা মাটি খুড়তে গিয়ে সিন্দুকটি পান। আমরা যাবার আগেই তা খোলা ছিল বলে সেখানে আদৌ কিছু ছিল কিনা নিশ্চিত হতে পারিনি। তবে তার ভেতরে মাটি পেয়েছি আমরা। সেখান থেকে উদ্ধার করে ওই সিন্দুকটি সংরক্ষণ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এখন প্রত্নতত্ব বিভাগের লোকজন এসে তা পরীক্ষা নিরিক্ষা করে কি বলে দেখি।’

তবে পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, সকালেই এই সিন্দুকটি পান এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে নিয়োজিত শ্রমিকরা। তারা সেটি খুলে সেখানে গুপ্তধন যা ছিল তা নিয়েই হয়তো মাটি ভরে পুলিশকে খবর দিয়েছে। বিষয়টি পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও তদন্ত করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...