মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আমরা যা কিছু করছি, যা কিছু বলছি সব শেখ হাসিনার অবদান: নওফেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক ৩নং ইউনিট আওয়ামী লীগ ও আলহাজ্জ্ব মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের কর্মীরা সত্যিকার অর্থে একজন বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী।

তাদের মতো অন্যদেরও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত। তাদের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত।

আজ শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় নগরীর পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডস্থ ডিসি রোড এলাকার প্রবীন রাজনীতিবিদ প্রয়াত মাহমুদুল হক চৌধুরীর বাস ভবনে আওয়ামী লীগ কর্তৃক ৩নং ইউনিট আওয়ামী লীগ ও আলহাজ্জ্ব মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আজ আমরা যা করছি, যা বলছি সব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। শেখ হাসিনা মানে বাংলাদেশ, তিনি থাকলে দেশ থাকবে, এদেশ আমার আপনার আমাদের সকলের।

কে ক্ষমতায় আসলো কে আসলো না তা আওয়ামী লীগ পরোয়া করেনা। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ থাকেন।

এসময় তিনি বলেন, ইউনিট আওয়ামী লীগ ও আলহাজ্জ্ব মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের কর্মীরা আমাদের জন্য সম্পদ। তাদের মতো অন্যান্য সংগঠন গুলোকে, সমাজের বৃত্তবানদের দুস্থ ও অসহায় পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি ও আলহাজ্জ্ব মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্জ্ব শাবাবউদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ্ব মোঃ শহিদুল আলম, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তাফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর শাহীন আক্তার রোজী, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হক।

এসময় ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...