বুধবার, ২৯ জুলাই ২০২৬

সিরাজগঞ্জের হত্যা মামলার আসামি ৭ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

দীর্ঘ ৭ বছর পর কিশোরগঞ্জে ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিককে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ও চার্জশিটভুক্ত আসামি লাইলীকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) তাকে হাটহাজারী থেকে গ্রেফতার করা হয়। লাইলী ময়মনসিংহের নান্দাইল থানার বীর কামাটখালী এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

এ বিষয়ে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ২০১৫ সালে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকায় ১০-১২ জনের ডাকাত দল একটি বাড়িতে ডাকাতি করে এবং স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ টাকা লুট করে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির মালিককে খুন করে মরদেহ গুম করার চেষ্টা করে।

এ ঘটনায় তখন কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়। মামলায় কিশোরগঞ্জ থানা পুলিশ কয়েকজন ডাকাত সদস্যকে গ্রেফতার করে এবং ১০ ডাকাতের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। যেখানে লাইলী অন্যতম চার্জশিটভুক্ত আসামি ছিলেন।

তিনি বলেন, ঘটনার পরপরই এই কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য লাইলী নিজ এলাকা ছেড়ে চট্টগ্রামে এসে বসবাস শুরু করেন। এমনকি লাইলী সাত বছর ধরে চট্টগ্রামেই বসবাস করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার হাটহাজারীতে অভিযান চালিয়ে লাইলীকে গ্রেফতার করা হয়।
জানা য়ায়, লাইলী ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। এ ছাড়া তিনি ডাকাতি, হত্যাকাণ্ড ও হত্যা করে মরদেহ গুমের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে স্বীকার করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...