রবিবার, ২৮ জুন ২০২৬

পেকুয়ায় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম নিউজ ডেস্ক

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে মোঃ ইউনুছ ওরফে গুরাইয়া ডাকাতকে (৩০) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৮ এপ্রিল) সকালে র‌্যাব-৭ এর পাঠানো এক  প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইউনুছ পেকুয়া থানার আবজালিয়াপাড়ার হাফেজ আশরাফ আলীর ছেলে।

র‌্যাবের দাবি, গ্রেফতার মোঃ ইউনুছ ১টি ওয়ারেন্ট ও ৩টি মামলার আসামী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৭ চট্টগ্রাম জানতে পারে যে, কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মগনামা এলাকায় কুখ্যাত ডাকাত মো. ইউনুছসহ আরও কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তার বসত ঘড়ে একত্রিত হয়ে অপরাধ সংঘটনের জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহণ করছে।

এসময় সংবাদের ভিত্তিতে গতকাল ০৬ এপ্রিল গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ১টি এলজি ২ রাউন্ড কার্তুজ এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মোঃ ইউনুছ  পেকুয়া খানাধীন মগনামা এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। সে এবং তার দলের সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের মধ্যে ভয়ভীতি ও আতংক সৃষ্টি করে ডাকাতি, ধর্ষণ এবং বিভিন্ন অপকর্ম করত। এই কুখ্যাত ডাকাত দলের ভয়ে এলাকার লোকেরা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি। ধৃত আসামী ইউনুছকে এর আগে একাধিকবার র‌্যাব গ্রেপ্তারের চেষ্টা করলে সে বিভিন্ন কৌশলে পালিয়ে যায়। এবারও সে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও সফল হতে পারেনি অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছে।

এই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করায় এলাকার সাধারণ মানুষ স্বস্থি প্রকাশ করেছে এবং র‌্যাবের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পেয়েছে বলে জানায় র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...