ওমর গণি এমই এস কলেজ ছাত্র সংসদ এর সাবেক জিএস মরহুম মঈনুল করিম চৌধুরীর ২৭ তম মৃত্যু বাষির্কী উপলক্ষে কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত দিনব্যাপী কমসূর্চীর মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আগে সংক্ষিপ্ত স্মরণ সভার আয়োজন করা হয়
আজ বৃহস্পতিবার বাদে জোহর নামাজে পরে কলেজ জামে মসজিদে স্মরণ সভা ও মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত শেষে নগরীর হযরত খাজা গরীবুল্লাহ শাহ মাজারে প্রাঙ্গণে চিরশায়িত সমাধিতে শ্রদ্ধা ও সম্মান নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সমাধিতে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মরহুম মঈনুল করিম চৌধুরীর প্রজম্মের পর প্রজম্মের মাঝে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। যারাই রাজনীতি করেছেন তাদের অবদান ভুলার নয় একজন রাজনৈতিক কর্মীর জীবনের শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে মৃত্যুর ২৭ বছর পরও তাকে স্মরণ করা তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান করা মানে প্রতিটি রাজনৈতিক কর্মীর মনে গেঁথে থাকা।
এখনকার অনেক প্রজন্ম মরহুম মঈনুল করিম চৌধুরীকে দেখেনি কিন্তু আদর্শিক কর্মী হওয়ার কারনেই প্রজম্মের পর প্রজম্মের স্মরণ করছে সেটা একজন রাজনৈতিক কর্মী বা নেতার বড় স্বার্থকতা।
একজন আদর্শিক কর্মী হিসেবে মঈনুল করিম এর মৃত্যু নেই দুই যুগেরও বেশি সময় মৃত্যুর পরও তাঁর রাজনৈতিক সতীর্থরা মঈনুল করিম চৌধুরীকে ভুলে যায়নি। তাঁর অবদান, ভূমিকা, ত্যাগ, তিতিক্ষায় ভুলতে দেয়নি।
এতে অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, উপাধ্যক্ষ এম রেজাউল করিম চৌধুরী, মরহুম মঈনুল করিম চৌধুরীর বড় ভাই রেজাউল করিম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্র লীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ- শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দীন, কলেজ ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম রাসেল, তোফায়েল আহমেদ মামুন, ইমাম উদ্দীন নয়ন, আজিম উদ্দীন তালুকদার, আবু সাঈদ মুন্না, ইউসুফ আলী বিপ্লব, আব্দল্লাহ আরমান, একে নঈম, ফোরকান বিন কামাল, মামুন হোহেন, শাকিল চৌধুরী, আলিফ শুভ, হাসান তারে সায়েম, হিমেল হোসেন, শহীদুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপরে বিকালে নগরীর জিইসির মোড়ে রোজাদার ও গরীবদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়।
