মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগে সভাপতি-সা. সম্পাদক হতে চান ১৭৭ জন

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগে সভাপতি-সাধারণ সম্পাদক হতে চান ১৭৭ জন সাবেক ও বর্তমান নেতা

চট্টগ্রামের এই তিন ইউনিটে যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক হতে আগ্রহীদের কেন্দ্রে বায়োডাটা জমা দেয়ার নির্দেশনা মোতাবেক গতকাল শেষ দিনে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় সভাপতি-সাধারণ সম্পাদকের জন্য ১৭৭ জন নেতাকর্মী নিজেদের বায়োডাটা জমা দিয়েছেন কেন্দ্রীয় দপ্তরে।

এরমধ্যে চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতির জন্য ৩৫ জন, সাধারণ সম্পাদকের জন্য ৭০জন। উত্তর জেলা যুবলীগের সভাপতি পদের জন্য ৭জন এবং সাধারণ সম্পাদকের জন্য ২০জন বায়োডাটা জমা দিয়েছেন।

অপরদিকে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি পদের জন্য ১০জন এবং সাধারণ সম্পাদকের জন্য ৩৫জন বায়োডাটা জমা দিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ দপ্তর সম্পাদক শাহজাদা দেলোয়ার চট্টগ্রাম নিউজকে জানান, গত ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত গত ৪দিনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক হওয়ার জন্য ১৭৭ জন নেতা তাদের বায়োডাটা জমা দিয়েছেন।

এদের মধ্যে চট্টগ্রাম মহানগর থেকে জমা দিয়েছেন ১০৫জন, উত্তর জেলা থেকে জমা দিয়েছেন ২৭ জন এবং দক্ষিণ জেলা থেকে জমা দিয়েছেন ৪৫ জন।

এদিকে ঈদের পর আগামী ২০ মে থেকে ৩০ মের মধ্যে মহানগর-উত্তর দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন হবে বলে চট্টগ্রামের যুবলীগের নেতাদের জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান।

গত ১ এপ্রিল চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুসহ যুগ্ম আহবায়কগন যুবলীগের চেয়ারম্যানের সাথে দেখা করেছেন।

এসময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতাদের-ঈদের পর ২০ মে থেকে ৩০ মের মধ্যে যেকোন দিন সম্মেলনের তারিখ ঘোষণা করবেন এবং ঐ তারিখে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন বলে জানিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশীদের বায়োডাটা আহবান করা হয়।

আগ্রহীদের ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যুবলীগের প্রধান কার্যালয়ের দপ্তর শাখায় জীবন-বৃত্তান্ত জমা দেয়ার জন্য বলা হয়েছিল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ২ এপ্রিল থেকে বায়োডাটা জমা দেয়ার জন্য চট্টগ্রামের যুবলীগের নেতারা গত ৪/৫ দিন ধরে ঢাকায় ভিড় জমিয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...