শনিবার, ২৭ জুন ২০২৬

রামগড়ে শত বছরের পুরনো এসডিও বাংলো সংস্কার কাজের উদ্বোধন

শুভাশীষ দাশ রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ের দীর্ঘ প্রায় দুইশত বছরের প্রাচীন এসডিও বাংলোটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। 

সোমবার(৪ এপ্রিল) উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি সংস্কার কাজের উদ্বোধন করেন। 

খাগড়াছড়ি জেলা প্রশাসকের অর্থায়নে বাংলোটির প্রয়োজনীয় সংস্কারসহ সৌন্দর্য বর্ধন মূলক বিভিন্ন কাজের উদ্যোগ নেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহি অফিসার ইখতিয়ার উদ্দীন মো: আরাফাত , রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোনেন, সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেযারম্যান কাজী নুরুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

এসডিও বাংলোর সংক্ষিপ্ত ইতিহাস সংবলিত বিশাল বিলবোর্ড স্থাপন করা হয় বাংলোর প্রবেশ দ্বারে।

উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন, ঐতিহাসিক নির্দশন এসডিও বাংলোটি মহান মুক্তিযুদ্ধেরও বহু স্মৃতি ধারন করে আছে। ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাটের স্বাধীন বাংলার বেতার কেন্দ্রটি রামগড়ের এ এসডিও বাংলোতে এনে স্থাপন করা হয়। তখন এখান থেকে স্বাধীন বাংলার অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ইখতিয়ার উদ্দীন মো: আরাফাত বলেন, পাকিস্তান হানাদার বাহিনী রাঙ্গামাটি নিয়ন্ত্রণ নিলে পাবর্ত্য চট্টগ্রাম জেলা সদর রাঙ্গামাটি থেকে রামগড়ে স্থানান্তরিত করে এখান থেকে স্বাধীন বাংলা সরকারের কার্যক্রম পরিচালনা করা হয়। তৎকালীন জেলা প্রশাসক  এইচটি ইমাম রামগড়ের এসডিও বাংলোতে অবস্থান করে স্বাধীন বাংলা সরকারের প্রশাসনিক কার্যক্রম চালাতেন। তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যের নির্দশন এসডিও বাংলোটি জেলা প্রশাসকের নির্দেশে সংরক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারেরর উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, পর্যটকরা যেন বেড়াতে এসে এই ইতিহাস জানতে পারে সেজন্য বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯২০ সালে রামগড়কে মহকুমায় রুপান্তরের পর ঐ সময়ে সীমান্তবর্তী ফেনী নদীরকুল ঘেঁষে তৎকালীন বৃটিশ সরকার মহকুমা প্রশাসকের জন্য বাংলোটি নির্মাণ করে।আশির দশকে মহকুমা বিলুপ্ত হওয়ার পর বাংলোটি পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে বাংলোটি দুটি সরকারি বিভাগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...