রবিবার, ২৬ জুলাই ২০২৬

রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে বিশেষ অভিযানের পদক্ষেপ নিয়েছে বিএসটিআই। শনিবার (২ এপ্রিল) রমজান উপলক্ষে বিএসটিআইয়ের কার্যক্রম অবহিত করতে আয়োজিত সভায় এসব কথা জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন। আগামীকাল রোববার থেকে অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হবে।

সভায় শিল্পমন্ত্রী জানান, রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে বিএসটিআইর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছুটির দিনসহ স্বাভাবিক কার্যদিবসেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং কারচুপি রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। একই সঙ্গে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও ভৈরব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

মন্ত্রী বলেন, এসব এলাকার বাইরে দেশের বিভিন্ন জেলা/উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআইর সব বিভাগীয়/জেলা কার্যালয়ের মাধ্যমে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র রমজান মাসে জনগণকে মানসম্মত পণ্য ক্রয় এবং নকল ও নিম্নমানের পণ্য সম্পর্কে সচেতন করতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

তিনি বলেন, রমজান মাসে মানসম্মত খাদ্য ও পানীয় বিশেষ করে- মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ফ্রুট সিরাপ, ফ্রুট ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট এবং ইফতার সামগ্রী বিক্রি/বিতরণের ওপর বিএসটিআই নজরদারি জোরদার করবে।

শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিএসটিআইয়ের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারসহ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...