রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নর্থ সাউথের ছাত্রীকে পিষে চট্টগ্রামে ডিপোতে আত্মগোপনে চালক-হেলপার

চট্টগ্রাম নিউজ ডটকম

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ মিমকে চাপা দিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে হন্য হয়ে যাকে খুঁজছিল ঢাকা মহানগর পুলিশ।

সেই কাভার্ড ভ্যানচালক সাইফুল ও হেল্পার মশিউর নির্বিঘ্নে লুকিয়ে ছিল চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ‘কে অ্যান্ড টি লজিস্টিক’ ডিপোতে। তবে ভিডিও ফুটেজে কাভার্ড ভ্যানটি শনাক্ত হতেই ডিএমপি নিশ্চিত হয় তাদের অবস্থান চট্টগ্রামের ইপিজেড এলাকাতে।

পরে ডিএমপির অনুরোধে কাভার্ডভ‌্যান চালক মো. সাইফুল ইসলাম ও তার সহকারী মশিউর রহমানকে আটক করে সিএমপির ইপিজেড থানা পুলিশ।

সিএমপির ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম জানিয়েছেন, মূলত ডিএমপির ক্যান্টমেন্ট জোনের অনুরোধে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করে সিএমপির ইপিজেড থানা পুলিশের একটি টিম। পরবর্তীতে তাদের নিতে ডিএমপি থেকে একটি টিম চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে।

জানা গেছে, রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ মিম স্কুটি চালাচ্ছিলেন। মাইশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ধারণা করা হচ্ছে, বাস-ট্রাক কিংবা অন্য কোনো গাড়ি মিমের স্কুটিটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ৯৯৯–এ ফোন পেয়ে রাজধানীর খিলক্ষেত উড়ালসড়ক থেকে মিমের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহম্মেদ সাংবাদিকদের বলেছিলেন, দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীকে পুলিশ খুঁজে পায়নি। তবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি জায়গার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যান মাইশার পাশ দিয়ে চলে যাচ্ছে।

তবে ভিডিও ফুটেজ দেখে কাভার্ড ভ্যানটি শনাক্ত করার পর বিকেলের দিকে ওর গন্তব্য নিশ্চিত হয় ডিএমপির ক্যান্টমেন্ট জোন। ওই জোনের এসি সিএমপির বন্দর জোনের এসিকে চালককে ধরে দিতে সহযোগিতা চান। এরপরই মূলত ইপিজেড থানার পুলিশের এসআই তারেক ও তার দল অভিযান চালিয়ে ইপিজেডের ভেতর থেকে কাভার্ড ভ্যানচালক সাইফুলকে হেলপারসহ আটক করে।

ইপিজেড থানার ওসি কবিরুল বলেন, ‘ডিএমপির আসামি আমাদের অনুরোধ করায় আটক করেছি ইপিজেড থানার ‘কে অ্যান্ড টি লজিস্টিক’ ডিপো থেকে। তাদের বিষয়ে তেমন কোন তথ্য দিতেও পারব না। তাছাড়া আমরা তাদের জিজ্ঞাসাবাদও করছি না। কাভার্ড ভ্যান চালক ও হেলপার এখন আমাদের হেফাজতে রয়েছে। ডিএমপির টিম আসলেই তাদের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...