পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বাবু জ্যােতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ( সন্ত লারমা) বলেছেন, দক্ষিণ চট্টগ্রাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে তারাই নির্বাচিত হয়ে আসেন যারা অস্তিত্বের জন্য লড়াই করে যেতে পারেন। যারা দক্ষিণ চট্টগ্রামের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম বজায় রাখতে পারেন। আমি শুধু দক্ষিণ চট্টগ্রামের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জন্য সারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মতি জানাতে আজ এখানে উপস্থিত হয়েছি। শুক্রবার ( ১ এপ্রিল) সকাল ১০টায় নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত ১০ম ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা অনেকে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না, আবার না বললেও নয়। তাই আমি আজ এই মঞ্চ থেকে বলতে চাই অস্তিত্বের যে বিপন্ন হয়েছে তা থেকে আমরা কাটিয়ে উঠতে হলে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। আমরা সংঘটিত হয়ে আমাদের অস্তিত্বের লড়াই চালিয়ে যেতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের চট্টগ্রামের মানুষের আন্দোলন সংগ্রামে অনেক অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি বলেন, যে দল আমার অধিকার আদায়ে মূল্যায়ন করে না, নির্যাতন, নিপিড়ন, শোষণ করে, তাকে আমার ভোট দেয়ার প্রয়োজন নেই। নীতি আদর্শ না থাকায় আমাদের জনগণ সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ স্ববিরোধী ভূমিকা পালন করবে। আর এই কর্মকান্ড এই স্ববিরোধী কমিটির সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষেই সম্ভব যেটা সবার পক্ষে সম্ভব হয়ে উঠেনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোর।
অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. রানা দাশগুপ্ত বলেন, আজকের বাংলাদেশ শুধু বাংলাদেশ নয়, এই দেশে অস্তিত্বের সংকট পরেছে। জগাখিচুড়ির সংবিধান নিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে নীতি আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এসময়
তিনি আরও বলেন, প্রয়োজন হলে আমাদের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে আগামী ২৫ জুন দেশের জেলা উপজেলায় বিকাল ৩টায় সমাবেশ ও বিক্ষুভ মিছিল করা হবে। অক্টোবরের ২২ তারিখ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে গণ অনশন পালন করা হবে। ৯ডিসেম্বর পথ যাত্রার মাধ্যমে চল চল ঢাকায় চল এর কর্মসূচীর মধ্যে দিয়ে আমরা ঢাকার রাজ পথে গিয়ে মিলিত হবো।১০ ডিসেম্বর পথ যাত্রার মধ্যে দিয়ে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হবো। পরের বছর ২৪ ফেব্রুয়ারী সারোয়ারর্দী উদ্দ্যোনে ৫ লক্ষ জনগণ নিয়ে আমরা মহা সমাবেশ করবো। এর পরও যদি না হয় তা হলে আমরা আমরণ অনশনের কর্মসূচী পালন করবো। এসময় তিনি দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচী সফল করার আহবান জানান।
সম্মেলনে বক্তারা বলেন, আমাদের অধিকার নিয়ে আমরা যাকে ভোট দেই তারা আমাদের উপর নির্যাতন, নিপিড়ন, শোষণ করে যায়। আমরা জনগণ সব কিছু থেকে বঞ্চিত। ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে আমাদের অধিকার আদায় করতে হবে। এই দেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশের অস্তিত্ব রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রয়োজন। যারা সংখ্যালঘুকে উচ্ছেদ করার চিন্তা করে তারা বোকার রাজ্য বসবাস করে। এসময় সম্মেলনে দক্ষিণ জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে তাপস হোড় কে সভাপতি ও এড. প্রদীপ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০১ জন সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদে একটি কমিটির ঘোষণা করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মি. নির্মল রোজারিও এর সভাপতিত্বে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি প্রদীপ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, এড. সুব্রত চৌধুরী, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু , প্রফেসর রনজিত কুমার দে, সাংবাদিক বাসুদেব ধর, শ্রীমতি মঞ্জু ধর, মনিন্দ্র কুমার নাথ, এড. তাপস পাল, শ্যামল কুমার পালিত, সুপ্রিয়া ভট্টাচার্য্য, এড. নিতাই প্রসাদ ঘোষ ও উত্তম কুমার শর্মা।
