শুক্রবার, ১ মে ২০২৬

কবুতর খাওয়ার অপরাধে বিপন্ন গন্ধগোকুল প্রাণী ধরে হত্যা

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম কর্ণফুলীতে কবুতর খাওয়ার অপরাধে ফাঁদ পেতে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল প্রাণী ধরে সেটিকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন একদল যুবক।

হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে সম্প্রচারও করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাণী কল্যাণ সংগঠন সোসাইটি অব রাইজ ফর পজ অ্যান্ড ক্লজ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরলে সেটি সবার নজরে আসে।

এশিয়ান পাম সিভেট নামের এ প্রাণীটি প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএন’র লাল তালিকাভুক্ত বিপন্ন প্রাণী।

হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দৌলতপুর গ্রামের যুবক সাইফুল্লাহ খালেদ তাসিন লিখেছেন, ২০টি কবুতর খাওয়ার ‘অপরাধে’ এটিকে হত্যা করা হয়েছে। যদিও অনেকে ওই পোস্টর নিচে প্রাণীটিকে হত্যা না করে বনবিভাগের কাছে হস্তান্তর করার অনুরোধ জানান।

সাইফুল্লাহ খালেদ তাসিনের ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ইউসুফ বলেন, ‘দুপুরের দিকে এক পারিবারিক সালিসে যাওয়ার পথে গাড়ি থেকে একদল যুবককে একটি প্রাণীকে খাঁচায় নিয়ে চলে যেতে দেখেছি। তবে, পরে কী হয়েছে সেটা জানি না।’

প্রতি রাতে কবুতর খেয়ে ফেলায় অনেকে অতিষ্ঠ ছিলেন বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেয়াজ জানান, তারা বিষয়টি শুনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে বন্যপ্রাণী পরিদর্শককে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে...

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

আরও পড়ুন

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...