রবিবার, ১৬ আগস্ট ২০২৬

হেরোইন পাচারের দায়ে এক নারীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নিউজ ডটকম

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। তবে এ মামলা থেকে খালাস পেয়েছেন ৪ আসামি। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত পারভীন বেগম ওরফে শায়লা গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকার বাসিন্দা।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, রমজান আলী, বিপুল মিয়া, সোহাগ হাসান ও সাজু মিয়া। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।

মামলার এজাহারে বলা হয়, উপজেলার কাটাবাড়ি এলাকায় দিনাজপুর থেকে বগুড়াগামী পায়না পরিবহনের বাসে ২০১৮ সালের ৮ ডিসেম্বর তল্লাশি চালায় পুলিশ।

এ সময় বাসে থাকা পারভীন বেগমের কাছে থাকা ব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দসহ তাকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় একই দিন পারভীনকে প্রধান করে পুলিশ বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, আজ বৃহস্পতিবার দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্যতে প্রমাণ হয়েছে পারভীন মাদককারবারে সঙ্গে জড়িত ছিলেন। এ রায়ের মধ্যে দিয়ে জেলায় প্রথম কোনো নারী মাদক মামলায় মৃত্যুদণ্ড পেলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...