মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

সাফায়াত মেহেদি, মিরসরাইয়

চট্টগ্রামের মিরসরাইয়ের দূর্গাপুর ইউনিয়নের জনার্দনপুর এলাকার কাশেম মেম্বারের পুরাতন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৩০ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ১০ ভরি স্বর্ণ, নগদ ৫ লক্ষ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হলো ওই বাড়ির আবুল হোসেনের পুত্র নুর হোসেন বাবুল, আবুল কালামের স্ত্রী ফিরোজা বেগম ও দেলোয়ার হোসেনের পুত্র এনামুল হক।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মো. মোশাররফ হোসেন বলেন, আমার ছোট চাচার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। যখন আগুন লাগে তখন আমার চাচি ঘরে ছিলনা তখন তিনি পাশ্ববর্তী বাড়িতে ছিলেন। তবে কি কারণে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি।

অগ্নিকাণ্ডে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লক্ষ টাকা, আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

আরও পড়ুন

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...