মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঈদগাঁওয়ে ইটভাটা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলমাছিয়ায়া সড়কস্থ এমবি ব্রিকফিল্ড নামের একটি ইটভাটা থেকে মোহাম্মদ সোহেল (৭) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ সোহেল চট্টগ্রামের পটিয়া শিকলঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

তারা স্ব পরিবার ঈদগাঁও গরু বাজার এলাকায় একটি কলোনিতে ভাড়াটিয়া হিসেবে আড়াই বছর ধরে বসবাস করে আসছিলো। বাবা ইদ্রিস দীর্ঘদিন ধরে ঈদগাঁওতে স্ক্র্যাপ ব্যবসা করে আসছিল বলে জানা গেছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে তার মৃতদেহ’টি উদ্ধার করে ঈদগাঁও থানা পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমবি প্রকাশ বিমান মৌলভীর ব্রিকফিল্ডের প্রয়োজনীয় কাজে পানি ব্যবহারের জন্য খনন করা গভীর গর্তে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি তাৎক্ষণিক ইটভাটা মালিককে অবগত করলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ’টি উদ্ধার করে।

ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...