রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বিমসটেক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন।

আজ বুধবার (৩০ মার্চ) এ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সম্মেলনে প্রথম বক্তা হিসেবে বঙ্গবন্ধুকন্যা জোটের সদস্য রাষ্ট্রগুলোকে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ নিয়ে করণীয় ও যৌথ কৌশল নির্ধারণ, আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেবেন।

গত ২৩ মার্চ বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও খবর: শেখ হাসিনা সরকার জনগণের সরকার

জানা যায়, এবারের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। এরপর শ্রীলঙ্কার রাষ্ট্রপতির স্বাগত বক্তব্য শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথমে বক্তব্য দেবেন।

সেদিন সংবাদ সম্মেলনে ড. মোমেন জানান, সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিমসটেক অঞ্চলে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, কভিড-১৯ পরবর্তী করণীয় সম্পর্কে যৌথ কৌশল নির্ধারণ এবং আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ অন্যান্য সমস্যাকে যৌথ সমস্যাবলী হিসেবে নিয়ে উপযুক্ত কৌশল অবলম্বনপূর্বক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে মোকাবিলা করার আহ্বান জানাবেন।

ড. মোমেন জানান, বিমসটেককে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য নেতাদেরকে আহ্বান জানানোর পাশাপাশি বিমসটেক প্রক্রিয়াকে শক্তিশালী করতে আগের মতো বাংলাদেশের সমর্থন ও প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতাদেরকে অবহিত করবেন।

এ সম্মেলনে তিনি বঙ্গোপসাগরীয় অঞ্চলের সামষ্টিক উন্নয়নের জন্য বিমসটেক প্রক্রিয়াকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় সব আইনি কাঠামো এবং অন্যান্য আইনি দলিল দ্রুত সম্পন্ন ও কার্যকর করার ওপর আহ্বান জানাবেন।

সোমবার কলম্বোতে ২২তম বিমসটেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা হয়। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। পরদিন মঙ্গলবার ১৮তম বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

এবারের বিমসটেক শীর্ষ সম্মেলনে ৪টি গুরুত্বপূর্ণ দলিল নেতাদের গৃহীত ও স্বাক্ষরিত হওয়ার প্রস্তাবনা রয়েছে। এগুলো হলো- ১) বিমসটেক চার্টার ২) বিমসটেক কনভেনশন অন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্ট ইন কিওমিনাল মেটারস ৩) মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অন দ্যা এস্টাবলিস্টমেন্ট অব বিমসটেক টেকনোলজি ট্রান্সফার প্যাসিলিটি (টিটিএফ) ৪) মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) অন মিউচুয়াল কোঅপারেশন বিটুইন ডিপ্লোমেটিক একাডেমিস বা ট্রেনিং ইনস্টিটিউশনস অব বিমসটেক মেম্বার স্টেটস।

এ ছাড়া সম্মেলন শেষে বিমসটেক রাষ্ট্র বা সরকারপ্রধানরা শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণা জারি করবেন বলে প্রস্তাবনা রয়েছে। এ আনুষ্ঠানিকতার পর বিমসটেকের সভাপতির দায়িত্ব শ্রীলঙ্কা থেকে থাইল্যান্ডের কাছে ন্যস্ত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...