রবিবার, ১৬ আগস্ট ২০২৬

তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ: হাছান মাহমুদ

সিনিয়র রিপোর্টার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। তারাই আওয়ামী লীগকে যুগে যুগে ঠিকিয়ে রেখেছে। অনেক নেতা বিভিন্ন সময় ভিন্ন সুরে কথা বলেছেন। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের সাথে হাত মিলিয়েছে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কখনো দ্বিধান্বিত হননি। তৃণমূলের নেতাকর্মীরা কখনো মূল নেতৃত্বকে ছেড়ে যাননি।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, পৌর মেয়র শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, নজরুল ইসলাম তালুকদার, চেয়ারম্যান ইদ্রিছ আজগর, ইফতেখার হোসেন বাবুল, বেদারুল আলম চৌধুরী বেদার, আকতার হোসেন খান, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, নিলুফা আকতার, আয়ুব রানা, শামসুদ্দোহা সিকদার আরজু, মোর্শেদ তালুকদার, নাছির উদ্দিন রিয়াজ, মো. রাসু প্রমুখ।

ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতায় আসার পর এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চাই। নৌকায় সবসময় বেশি মানুষ নিতে নেই। নৌকায় বেশি মানুষ নিলে নৌকা বিপদাপন্ন হয়। আওয়ামী লীগ একটি গণসংগঠন কোন বদ্ধ জলাশয় নয়। আমাদের দলে যে কেউ যোগ দিতে পারে, তবে যে কাউকে আমরা নিতে পারিনা।

তিনি বলেন, যারা পিঠ বাঁচানোর জন্য, অর্থবিত্ত অর্জনের জন্য, অবৈধ সম্পদ রক্ষা করার জন্য আওয়ামী লীগে আসতে চান তাদের দরকার নাই। যারা সমাজে প্রতিষ্ঠিত, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস করে তারা অবশ্যই আওয়ামী লীগে আসতে পারে। কিন্তু যারা জায়গা দখল ও মাদক কারবারেযুক্ত তাদেরকে আমাদের দলে প্রয়োজন নাই।

সন্ধ্যার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বাংলাদেশ বেতারের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এতে ড. হাছান মাহমুদ বলেন, নারী উন্নয়ন ও নারী প্রগতির ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়েছে সেটি সমগ্র পৃথিবীর জন্য একটি অনন্য উদাহারণ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, নারী উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিহীত। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। তাদের উন্নয়ন ব্যতিরেকে মানব উন্নয়ন, সমাজ উন্নয়ন, রাষ্ট্রের সম্ভব হয়। রাষ্ট্রের উন্নতি অগ্রগতি প্রগতি সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা নারী ও শিশু উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। গত ১৩ বছরে নারীর যেভাবে ক্ষমতায়ন হয়েছে, মাতৃ মৃত্যুর হার শিশু মৃত্যুর হার যেভাবে কমেছে বাংলাদেশে এটি সমস্ত উন্নয়নশীল দেশের জন্য একটি উদাহারণ। আমাদের দেশে শিশু মৃত্যুর হার এবং প্রসুতি মৃত্যুর হার ভারত পাকিস্তানের চেয়ে অনেক কম।

ড. হাছান বলেন, সমস্ত মানব উন্নয়ন সূচকে আমরা ভারত পাকিস্তানকে পেছনে ফেলে বহুদূর এগিয়েছি। এটির অন্যতম প্রধান কারন হচ্ছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের সরকার নারী ও শিশু উন্নয়নের উপর অনেক গুরুত্বারোপ করেছে বিধায় এটি সম্ভব হয়েছে।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বহিরাঙ্গন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ন সচিব মো. আনছার আলী, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও ইফতেখার ইউনুস প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...